দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষন, অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেফতার

Editor

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষন, অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেফতার

মিল্লাত হাসান,মিঠাপুকুর:

রংপুরের মিঠাপুকুরে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভণে কোচিং সেন্টারের ভিতরে বন্ধুদের সহযোগিতায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগে প্রধান আসামি শিশির (২৪) ঢাকার কল্লানপুর থেকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।
মামলার বিবরণ এবং ভিকটিমের পরিবারের বক্তব্য অনুযায়ী,গত-৯ মার্চ সকাল আনুমানিক ১০ টার সময় মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে দেড় বছর পূর্বে একই ইউনিয়নের রেজওয়ানুল ইসলাম শিশির(২৪) নামের এক যুবকের প্রেমের সম্পর্কের সূত্রধরে বিয়ের প্রলোভনে ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের নিকটস্থ কনফিডেন্স কোচিং সেন্টারে অভিযুক্ত শিশির তার বন্ধুদের সহযোগিতায় ঐ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন করে।

ধর্ষনের পর বিয়ের প্রতিশ্রুতি দিলেও বেশকিছুদিন পেরিয়ে গেলে ঐ ছাত্রীকে বিয়ে না করে শিশির আত্মগোপনে চলে গেলে ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানালে ভিকটিমের মা রেবেকা বেগম বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন মামলা দায়ের করলে পুলিশ মামলাটি আমলে নিয়ে আসামীদের গ্রেফতারের অভিযান শুরু করে। কিন্তু বিষয়টি বুঝতে পেরে গা-ঢাকা দেয় ধর্ষক শিশির। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার(১৮-এপ্রিল) তাকে ঢাকার কল্লানপুর থেকে গ্রেফতার করে মিঠাপুকুর থানা পুলিশের একটি দল।
ঐ ছাত্রীর মা জানান,আমি প্রথমে বিষয়টি জানতাম না,পরে আমার মেয়েকে বিবাহের প্রস্তাবে ধর্ষণ করার পর বিবাহ না করলে তখন আমি তার কাছে বিষয়টি জানতে পারি। এরপর স্থানীয়দের সহায়তায় বিষয়টি মীমাংসা করতে চাইলে শিশিরের পরিবার তখন অসম্মতি জানায়।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক,নিরস্ত্র ,অপারেশন (ওসি ) আবু বক্কর সিদ্দিক বলেন,মেয়ের অভিযোগের ভিত্তিতে আমরা মামলাটি নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করি। মামলা দায়ের হওয়ার পরপরই অভিযুক্ত প্রধান আসামি শিশির আত্মগোপনে চলে যায়। পরে অভিযান চালিয়ে ঢাকার কল্যাণপুর থেকে গ্রেপ্তার করে মিঠাপুকুর থানায় নিয়ে আসি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।