রংপুরে আব্বাসউদ্দীন আহমদের জন্মবার্ষির্কীতে ভাওয়াইয়া সন্ধ্যা অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: 5:49 PM, October 28, 2026

রংপুর ব্যুরো: ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদ এর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ ভাওয়াইয়া সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার পাড়ায় আব্বাসউদ্দিন মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করে ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক আনওয়ারুল ইসলাম, রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি চৌধুরী মাহমুদুননবী ডলার। এতে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন উপকমিটির আহবায়ক রনজিত কুমার রায় ও সদস্য সচিব হরিদাস রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক প্রফেসর মোঃ শাহ আলম, নীলফামারী বিএনপির সাধারণ সম্পাদক এস এম সাইফুল্লাহ, সংগীত শিল্পী রাজিব চৌধুরী, জেলা জাসাসের সভাপতি নুরুজ্জামান মানিক, সংগঠনের সহসভাপতি ইঞ্জিনিয়ার এম ফজলুল হক। সভাপতিত্ব করেন ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় শাখার সভাপতি হারুন অর রশীদ। মনোজ্ঞ ভাওয়াইয়া সন্ধ্যায় গান পরিবেশন করেন রংপুরের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পীরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মকসুদার রহমান মুকুল।