রংপুরে চব্বিশের জুলাই আন্দোলনে ৩ যুবদল কর্মীর শাহাদৎ বার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: 7:09 PM, July 19, 2026
রংপুরে চব্বিশের জুলাই আন্দোলনে ৩ যুবদল কর্মীর শাহাদৎ বার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ এর জুলাই-আগস্ট এর আন্দোলনে ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শহিদ মেরাজুল ইসলাম, মোসলেম উদ্দিন মিলন ও সাজ্জাদ হোসেন শহীদ হয়। দিনটির স্মরণে ১৯ জুলাই রোববার  বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহানগর যুবদলের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, বিশেষ বক্তা ছিলেন, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন। বক্তব্য রাখেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান হোসেন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন।

স্মরণ সভায় সভায় আরো বক্তব্য রাখেন, শহীদ সাজ্জাদ হোসেন এর মাতা ময়না বেগম, শহিদ মেরাজুল ইসলামের স্ত্রী নাজমীম ইসলাম, শহিদ মোসলেম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা বেগম। স্মরণ সভায় মহানগর যুবদলের পক্ষ থেকে শহিদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। পরে সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

One attachment  •  Scanne