রংপুরে স্মার্ট হস্তশিল্প প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত
রংপুরে স্মার্ট হস্তশিল্প প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: উচ্চমুল্যের হস্তশিল্প খাতে সম্পদ সাশ্রয়ী পরিবেশবান্ধব এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষে স্মার্ট হাই ভ্যালু হ্যান্ডিক্রাফটস প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিসিকের এক্সটেনশন অফিসার মো: রাকিবুল, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের সভাপতি শাহিনা পারভীন, পরিবেশ অধিদপ্তর রংপুরের সিনিয়র কেমিষ্ট মলিন মিয়া, ডিজাইনার তপু চৌধুরী, আরডিআরএস বাংলাদেশের প্রশাসন ও সাধারণ সেবা বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর সাম্মিতা কবির, আরডিআরএসের ডিভিশনার ম্যানেজার রফিকুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। কর্মশালা পরিচালনা করেন স্মার্ট হাই ভ্যালু হ্যান্ডিক্রাফটস প্রকল্পের প্রকল্প ম্যানেজার মো: ইরফানুল বারি সরকার।
বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর অর্থায়নে এবং আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। কর্মশালায় সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন, আর্থিক প্রতিষ্ঠান, হস্তশিল্প উদ্যোক্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।















