রংপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের অবসরগ্রহণকারীদের বিদায় সংবর্ধনা
রংপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের অবসরগ্রহণকারীদের বিদায় সংবর্ধনা
রংপুর ব্যুরো: আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বুড়িরহাট রংপুরের অবসরগ্রহণকারী শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বুড়িরহাট শ্রমিক ক্লাব কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বুড়িরহাট রংপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বুড়িরহাট রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আরমানুল ইসলাম সরকার, পঞ্চগড় দেবীগঞ্জের প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মোস্তাহেদ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়দেবপুর গাজিপুর বারি শ্রমিক সমিতির সভাপতি মো: হাসান উদ্দিন। বারি শ্রমিক সমিতি বুড়িরহাট ফার্মের ভারপ্রাপ্ত সভাপতি মো: মহসিন আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, কবি ও গীতিকার মো: মতিয়ার রহমান, শ্রমিক আজিজুল ইসলাম ও মসজিদের ঈমাম শফিকুল ইসলাম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বুড়িরহাট রংপুরের বারি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম।

















