রংপুর,

সাংবাদিকতায় অবদানে ভারতে বিশেষ সম্মাননা পেলেন জাকির আহমদ

Editor

প্রকাশিত: 4:28 PM, September 23, 2026

সাংবাদিকতায় অবদানে ভারতে বিশেষ সম্মাননা পেলেন জাকির আহমদ

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতা ও বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চ-আইসিসিআর হলে অনুষ্ঠিত হল ‘আগামী বাংলা’র নান্দনিক সৃজনশীল সম্মাননা প্রদান অনুষ্ঠান। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট লেখক সংগঠক ও সাংবাদিক জাকির আহমদকে প্রদান করা হয় ‘দ্য আর্ট অ্যান্ড ইনোভেশন সাংবাদিক সম্মাননা ১৪৩৩’। সংবাদ পরিবেশন, সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা এবং দুই দশকেরও বেশি সময় গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকার স্বীকৃতি হিসেবে ‘আগামী বাংলা প্রেস অ্যান্ড মিডিয়া’র পক্ষ থেকে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের বিশিষ্টজনদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অনুবাদ সাহিত্যে জয়া চৌধুরী ও বাপ্পাদিত্য রায় বিশ্বাস, কণ্ঠশৈলীতে মৌনীতা চট্টোপাধ্যায় ও সুশান্ত নন্দী এবং লোকসংগীতে পাপিয়া ঘোষাল সম্মানিত হন। ভারতের সাংবাদিক আবু রাইহানকেও সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়। এছাড়া রতনতনু ঘাটী, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, পারমিতা ভৌমিক, অরুণ শীল ও বিনোদ ঘোষাল-সহ বিশিষ্টজনদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি দীপক লাহিড়ী, চিত্রা লাহিড়ী, সৌমিত বসু, মুকুল রায়, সৈয়দ হাসমত জালাল, রামকিশোর ভট্টাচার্য, সুদীপ্ত চ্যাটার্জী, ইউনুস মোল্লা, অদীপ ঘোষ, অলোক বিশ্বাস, অংশুমান চক্রবর্তী, শুভঙ্কর সাহা, অভীককুমার দে প্রমুখ। সম্মাননা প্রদান ছড়াও অনুষ্ঠানে জাকির আহমদ এর কবিতার বই জলজোসনার কাব্যসহ একাধিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সঞ্চালনায় ছিলেন, বাচিকশিল্পী নন্দিনী লাহা। কবিতা, গান ও আবৃত্তির পাশাপাশি প্রকাশিত হয় ‘হা! শৈশব’-এর পোস্টার ও ‘দাবদাহ’ পত্রিকার শারদীয় সংখ্যার প্রচ্ছদ। পুরো আয়োজন পরিকল্পনা ও পরিচালনা করেন, আগামী বাংলা প্রেস এন্ড পাবলিকেশন্স এর সিইও কবি ও সাংবাদিক শুভদীপ রায়।

  • এই বিভাগের সর্বশেষ