রংপুরে তিনদিনব্যাপী আনন্দমার্গের আধ্যাত্মিক সেমিনার অনুষ্ঠিত
রংপুরে তিনদিনব্যাপী আনন্দমার্গের আধ্যাত্মিক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: মেডিটেশানের মাধ্যমে নিজের মুক্তি-মোক্ষ ও বিশ্বের সার্বিক সেবার মাধ্যমে জগতের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের লক্ষে আনন্দমার্গ প্রচারক সংঘ বাংলাদেশের উদ্যোগে রংপুরে তিনদিনব্যাপী আধ্যাত্মিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রংপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের উত্তর শেখপাড়াস্থ আনন্দমার্গ ধ্যান মন্দির এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচনা করেন আনন্দমার্গ প্রচারক সংঘ বাংলাদেশের সম্পাদক আচার্য বিজয়কৃষ্ণানন্দ অবধূত, সংঘের সভাপতি আচার্য সুজিতানন্দ অবধূত, কেন্দ্রীয় প্রশিক্ষক আচার্য মানবমিত্রানন্দ অবধূত ও সংঘের সাংগঠনিক সম্পাদক পরিমল দাশ। সেমিনারে কালেকটিভ মেডিটেশান, যোগাসন প্রশিক্ষণ, সমাজ সেবামূলক কাজ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, বৃক্ষরোপন, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয়ে আলোচনা হয়। সেমিনারে রংপুর-রাজশাহী বিভাগের প্রায় তিনশো জনকে একটি আদর্শ মানবিক ও শোষনমুক্ত সমাজ গঠনের প্রেরণা প্রদান করা হয়। এর আগে বৃহস্পতিবার এই আধ্যাত্মিক সেমিনারের উদ্বোধন হয়।
















