প্রবাসীর স্ত্রীর ঘরে অপ্রীতিকর অবস্থায় পুলিশ সদস্য আটক

Editor

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
প্রবাসীর স্ত্রীর ঘরে অপ্রীতিকর অবস্থায় পুলিশ সদস্য আটক
 
 রংপুরের মাহিগঞ্জ থানা এলাকার কবিপাড়ায় এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামের এক পুলিশ সদস্যকে অপ্রীতিকর অবস্থায় স্থানীয়রা আটক করেছে। আটক ওই পুলিশ সদস্য রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত।
মঙ্গলবার (৯) জুন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাইদুল ইসলাম। এর আগে সোমবার রাতে তাদের স্থানীয়রা আটক করে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসীর স্ত্রী তার নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় রংপুরে রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সদস্য রনি সেখানে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে বলে অভিযোগ করে স্থানীয়রা। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে  খবর পেয়ে দুজনকে মাহিগঞ্জ থানায় নেয় পুলিশ।

অভিযুক্ত পুলিশ সদস্য রনি বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। অন্যদিকে, ওই নারীরও একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামী বর্তমানে সৌদি আরবে কর্মরত বলে জানা গেছে।

এদিকে সৌদি প্রবাসী নাহিদ ইসলাম নির্জন তার বাবার সহযোগিতা নিয়ে এ ঘটনায় মামলা করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, খবর পেয়ে দুজনকে থানা নেয়া হয়েছিল। পরবর্তীতে অভিযুক্ত পুলিশ সদস্যকে রিজার্ভ ফোর্স ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় তদন্ত চলছে।