আবারো রংপুরের নগরপিতা হলেন জাপার মোস্তফা

Editor

প্রকাশিত: 12:41 AM, December 28, 2022

আবারো রংপুরের নগরপিতা হলেন জাপার মোস্তফা

জেলা প্রতিনিধি, রংপুর॥ দ্বিতীয় মেয়াদে রংপুরের নগরপিতা হলেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ভোট। এবারে তিনি ৯৬ হাজার ৯০৬ ভোটের ব্যবধানে নির্বাচিত হলেন। এর আগে প্রথমবার নগরপিতা হয়েছিলেন মোস্তফা আওয়ামীলীগের প্রার্থী প্রয়াত সরফুদ্দিন আহমেদ এর থেকে ৯৮ হাজারের বেশি ভোট পেয়ে।

মঙ্গলবার(২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টায় রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। আর ৪র্থ
হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট এবং ৩য় হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী হাতি প্রতিকের ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন ৩৩ হাজার ৩৬৬ ভোট।

এবারে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়। যদিও বেশির ভাগ কেন্দ্রে বিলম্বে ভোটগ্রহণ করা হয়।

সম্পূর্ণ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি থাকলেও ধীর গতিতে ভোট গ্রহণ সম্পুর্ণ্ন হয়। এতে নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ করা হয়। ভোট শেষে ইভিএম মেশিন থেকে ভোটের ফল সংগ্রহ করে তাতে
প্রার্থীদের এজেন্টদের স্বাক্ষর নিয়ে ট্যাবের মাধ্যমে অনলাইনে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়। পরে রংপুর সিটির রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন।