আমাকে ভোট দিলে ভোট পাবেন শেখ হাসিনা : ডালিয়া

Editor

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২

আমাকে ভোট দিলে ভোট পাবেন শেখ হাসিনা : ডালিয়া

জেলা প্রতিনিধি, রংপুর॥ নৌকা প্রতিকের মেয়র প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন নৌকায় ভোট দিলে এ ভোট পাবেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাকে এ নির্বাচনের জন্য নৌকার বাহক বানিয়েছেন, নৌকার জয় হলেই রংপুর সিটি কর্পোরেশনবাসীর উন্নয়ন হবে।

প্রচার প্রচারণার শেষ দিন রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর হনুমান তোলায় গনসংযোগে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

ডালিয়া বলেন, নৌকার পক্ষে ব্যাপক গনজোয়ার উঠেছে। আগামী ২৭ ডিসেম্বর বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত।
রংপুর যে নৌকার ঘাটি তা প্রমাণ হবে এ সিটি করপোরেশন নির্বাচনে। অতীতে রংপুরের কোনো পরিকল্পিত উন্নয়ন করেনি কোনো নগরপিতা।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বাসীকে বিভাগ, সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, চার লেন সড়ক উপহার দিয়েছেন।তাই রংপুরবাসীর উচিত এবার নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেয়া।

ভোটারদের উদ্দেশ্যে ডালিয়া বলেন, আর ভূল করলে চলবে না। নৌকার প্রার্থী নির্বাচিত না হলে আগামীতেও পর্যাপ্ত উন্নয়ন হবে না। তাই নৌকায় ভোট দিয়ে একটি আধুনিক ও স্মার্ট সিটি করপোরেশন গড়তে আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সহ-সভাপতি আবুল কাশেম, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।