কম্বল নিয়ে বেদে পল্লীতে রংপুরের জেলা প্রশাসক

Editor

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

কম্বল নিয়ে বেদে পল্লীতে রংপুরের জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, রংপুর॥ গাড়িতে কম্বল নিয়ে বেদে পল্লীতে হাজির রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। পলিথিনের ছাউনির ভিতরে বসবাসকারী বেদে পরিবারের সদস্যদের হাতে তুলে দেন কম্বল।

মঙ্গলবার(২০ ডিসেম্বর) রাত আটটার সময় রংপুরের দমদমা ব্রিজের পাশে ভাসমান বেদে পরিবারের মাঝে এ শীতের কম্বল বিতরণ তিনি।

জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, উত্তরে শীতের আগমন ঘটায় ছিন্নমুল পর্যায়ের মানুষগুলি কষ্টে দিনযাপন করছেন। তাদের পাশে এখনই দাঁড়ানোর সময়। এরকম যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের পর্যায়ক্রমে শীতবস্ত্র প্রদান করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এসময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।  ভাসমান সেই বেদে পল্লীতে বসবাসকারী সকলকে কম্বল প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম রব্বানী এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।