জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে রংপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচি

Editor

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে রংপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আগামী ১৫ই আগস্ট। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করবে রংপুর জেলা আওয়ামী লীগ। শোকের মাস আগস্টকে ঘিরে প্রতিবারের মতো এবারও ১৫ই আগস্টে নানা কর্মসূচি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।

কর্মসূচিঃ

★সকাল ৭টা- দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

★৭:০৫ টা- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান।

★ সকাল ১১টা- শোক র্যালী সহকারে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

★দুপুর ২টা- অসহায়-দুস্থ এতিমসহ সাধারন মানুষের মাঝে খাদ্য বিতরণ।

★দিনব্যাপী দলীয় কার্যালয়ে ফাতেহা পাঠ ও জাতির পিতার ভাষণ পরিবেশন।

উক্ত কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক এ.কে.এম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জনাব জয়নাল আবেদীন ও এ্যাড আনোয়ারুল ইসলাম।

বার্তা প্রেরণ করে সংবাদটি জানিয়েছেন রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য জিন্নাত হোসেন লাভলু।