ঢাকা কলেজস্থ রংপুর জেলা ছাত্র কল্যান পরিষদের কমিটি গঠন

Editor

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

ঢাকা কলেজস্থ রংপুর জেলা ছাত্র কল্যান পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজস্থ রংপুর জেলা ছাত্র কল্যান পরিষদের কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে । সেই সাথে এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি অনুমোদন এর জন্য নির্দেশ করা হয়েছে।

গত ২ নভেম্বর মাসিক সাধারণ সভায় সাধারণ ছাত্রদের  সর্বসম্মতিক্রমে সাধারন শিক্ষার্থীরা উক্ত কমিটির উপর প্রতক্ষ ভোটের মাধ্যমে অনাস্থা প্রস্তাব গৃহীত করে। এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর ঢাকা কলেজস্থ রংপুর জেলা ছাত্র কল্যান পরিষদের আংশিক নতুন কমিটি প্রদান করা হয়। গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসাবে পদায়ন করা হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী তৈয়ব হাসান তাহসিন ও সাধারণ সম্পাদক হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী আখেরুজ্জামান আখের কে পদায়ন করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করে উপদেষ্টা পরিষদ।

কমিটির গঠনের সময় অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।