দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

Editor

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩

দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

ফেসবুক বন্ধুদের সহযোগিতা নিয়ে আয়েশা খাতুনের উদ্যোগে দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর ধর্মদাস সর্দার পাড়ায় অবস্থিত দৃষ্টি সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন, দৃষ্টি সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মুশারফ হোসেন খোকন, সমাজসেবক গোলজার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ারা সুলতানা, আকতারুল হাবিব পান্না, আমেনা খাতুন, রেহেনা পারভীন ও সমাজকর্মী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন দৃষ্টি সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। এসময় শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।