দ্বিতীয় দিনের মত চলছে বিয়ের দাবিতে সপ্তম শ্রেণীর ছাত্রীর অনশন
রংপুর প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুর উপজেলার ০২ নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণ পাড়ায় সপ্তম শ্রেণীর ছাত্রী দ্বিতীয় দিনেও প্রেমিককে বিয়ের দাবিতে সিধান্তে অনড় রয়েছেন।
রবিবার এবং আজ সোমবার (১৭-জুলাই) স্হানীয়ভাবে দফায় দফায় আলোচনার চেষ্টা করেও উভয়পক্ষ কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
অন্যদিকে ছেলেপক্ষের অভিযোগ, মেয়ের পরিবারকে একাধিকবার আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হলেও তারা কর্ণপাত করছেন না।
এদিকে স্হানীয়রা জানিয়েছেন, মেয়ের বয়স কম। বয়স কম হওয়ায় ঐ নাবালিকা ছাত্রীকে নিয়ে তারা কোন সিদ্ধান্ত গ্রহন করতে পারছেন না। ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু জানান, মেয়ের বাবা প্রবাসী,তিনি দেশের বাহিরে থাকায় তার মতামত নেওয়া যাচ্ছেনা। এমনকি মেয়ের মা এখন পর্যন্ত ঘটনাস্থলে লোক পাঠানোর কথা বললেও কেউ উপস্থিত হয়নি।
এদিকে উৎসুক জনতার ভিড়ে ছেলে পক্ষ এবং স্হানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ইউপি সদস্য ওয়াজেদ আলী জানান, আমরা বিষয়টি নিয়ে মেয়ের পরিবার এবং ছেলের পরিবারের লোকজনকে একত্রিত করে বিষয়টি স্হানীয়ভাবে বসে মিমাংসার চেষ্টা করছি।মেয়ের পরিবারের লোকজন ছেলের বাড়িতে আসার কথা। কিন্তু এখনো কেউ আসেনি। ছেলের বাবা লাল মিয়া জানান,মেয়ের পরিবার চাইলে আলোচনা সাপেক্ষে আমরা বিয়ে দিতে প্রস্তুত। তারা যা সিদ্ধান্ত নিবে আমরা মেনে নিবো। মেয়ে আমাদের বাড়িতেই রয়েছে।
উল্লেখ্য যে, মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণ পাড়া গ্রামের লাল মিয়ার পুত্র সদ্য এসএসসি পরীক্ষা দেয়া ছাত্র মোঃ নাহিদ মিয়ার বাড়িতে একই ইউনিয়নের বলদিপুকুর আজিত পাড়া গ্রামের মোঃ ফখরুল ইসলামের কন্যা বলদিপুকুর শাহ আবুল কাসেম দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী প্রেমের সম্পর্কের জেরে রবিবার (১৬ জুলাই) বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।



