বিবিসি মিডিয়া অ‌্যাকশনের আয়োজনে জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও জনস্বার্থসাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

Editor

প্রকাশিত: 9:24 PM, September 5, 2023

বিবিসি মিডিয়া অ‌্যাকশনের আয়োজনে জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও জনস্বার্থসাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

বিবিসি মিডিয়া অ‌্যাকশন-এর আয়োজনে জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে চারদিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। ১লা সেপ্টেম্বর থেকে ৪ঠা সেপ্টেম্বর রংপুরে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশ নেন বিভিন্ন টেলিভিশিন চ‌্যানেলে কর্মরত রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের সাংবাদিক এবং স্থানীয় তরুণরা। ‘Stories of Change – Climate Adaptation with Media and Youth’ শীর্ষক প্রকল্পের অধিনে বিবিসি
মিডিয়া অ‌্যাকশন ও গ্লোবাল সেন্টার অন অ‌্যাডাপটেশন যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে অংশ নেয়া সাংবাদিকরা বলেন জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের মাধ‌্যমে মানুষের টিকে থাকার গল্পগুলো কিভাবে তুলে আনা যায় এবং তা জনস্বার্থ সাংবাদিকতার মধ‌্য দিয়ে গনমাধ‌্যমে প্রচার করা যায়, তা এই প্রশিক্ষণে বিশদভাবে জানতে পেরেছেন। একইসাথে জলবায়ু পরিবর্তনের সাথে মানুষের টিকে থাকার অভিযোজনের নানা গল্প কিভাবে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে তুলে ধরা যায়, সেই বিষয়টিও তরুণরা জানতে পেরেছেন বিবিসি মিডিয়া অ‌্যাকশনের এই প্রশিক্ষণে। তরুণরা বলেন জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের কল‌্যাণে কাজ করার যে এত সুযোগ রয়েছে তা তারা এই প্রশিক্ষণের মাধ‌্যমে হাতে কলমে শিখতে পেরেছেন। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনে সরকারী ও উন্নয়ন সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: আবু সায়েম, বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ’র সিনিয়র ডিরেক্টর (স্ট্র‌্যাটেজিক প্ল‌্যানিং) এন্ড হেড অব ক্লাইমেট অ‌্যাকশন কাজী এমদাদুল হক এবং গ্লোবাল সেন্টার অন অ‌্যাডাপটেশনের প্রোগ্রাম অফিসার শাহরীন মান্নান।

চারদিনের এই আয়োজনে প্রশিক্ষক ছিলেন বিবিসি মিডিয়া অ‌্যাকশনের প্রোডাকশন এন্ড ক্রিয়েটিভ লিড বিশ্বজিৎ দাশ, মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার নূর সিদ্দিকী ও আশিকুর রহমান চৌধুরী, প্রজেক্ট অফিসার শেহরীন আহসান, প্রডিউসার এবিএ সিদ্দিকী এবং ডিজিটাল কন্টেন্ট প্রডিউসার মো: জাহিদ হাসান।

উল্লেখ‌্য এই প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা নির্বাচিত কিছু প্রতিবেদন দুবাইয়ে অনুষ্ঠিতব‌্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন- COP 28 এ প্রদর্শিত হবে। এছাড়া জলবায়ু বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে বাছাইকৃত প্রতিবেদনগুলো প্রকাশ করা হবে।