ভোটারদের সাথে কুশল বিনিমিয়ে ব্যস্ত ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ

Editor

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৩

ভোটারদের সাথে কুশল বিনিমিয়ে ব্যস্ত ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ

জেলা প্রতিনিধি, রংপুর॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লিটন পারভেজ। নির্বাচনের পরেই ব্যস্ততা বেড়েছে কয়েকগুন লিটন পারভেজের। নির্বাচিত এলাকা পূণরায় ঘুরে ঘুরে সমস্যা চিহিৃত করছেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন তিনি। নির্বাচনের পর ভোটারদের সাথে দেখা করায় ভোটাররা আনন্দিত এবং উচ্চাসিত।
নির্বাচনের সময় ওয়ার্ডবাসীকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে চান বলে জানিয়েছেন নবনির্বাচিত কাউন্সিলর লিটন পারভেজ।
আলোকিত,পরিকল্পিত উন্নয়নে ২৩ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করতে ওয়ার্ডবাসীর সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত এই কাউন্সিলর।