রংপুরের কাউনিয়ায় শিশু ধর্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
কাউনিয়া প্রতিনিধি, রংপুর্। রংপুরের কাউনিয়ায় ৭ বছরের এক শিশু কন্যা কে ধর্ষনের অভিযোগে গ্রেফতার হয়েছে মোফাজ্জল মন্ডল (৫৫) নামে এক ব্যক্তি।শুক্রবার মধ্যরাতে কাউনিয়া পুলিশ তাকে গ্রেফতার করে।
ধর্ষনের ঘটনা টি ঘটেছে শুক্রবার(২০ জানুয়ারী) উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা নদী বেষ্ঠিত চর ঢুষমারা গ্রামে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের চর ঢুষমারা গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের স্ত্রী সুপিয়া বেগম জীবিকার তাগিদে ঢুষমারা তিস্তার চরে দুলাল মিয়ার জমিতে আলু তোলার দিন মজুরি কাজে যান। বেলা ৩ টার দিকে তার ৭ বছরী শিশু কন্যা মাকে বাড়িতে না পেয়ে খুঁজতে একাকী বাড়ি থেকে বের হয়ে ঢুষমারার চরে তিস্তা নদীর কোল ঘেষে হাঁটতে থাকে এ সময় ওই শিশু কন্যাকে একাকী পেয়ে চরের চাষাবাদ কৃত মরিচ ক্ষেতে একই গ্রামের বাসিন্দা মৃত হজরত আলীর পুত্র মোফাজ্জল মন্ডল (৫৫) তাকে জোর পূর্বক ধর্ষন করে।
এ সময় ওই শিশুটির চিৎকারে মরিচ ক্ষেতের পাশে আলু কুড়ানি দু’ মহিলা এসে ধর্ষনরত অবস্থায় ওই ব্যক্তি কে দেখতে পায়। পরে তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।ধর্ষনের সময় ধস্তাধস্তিতে শিশুটির ডান হাতের হাঁড় ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগির পরিবার। পরে ধর্ষনের শিকার শিশু কে উদ্ধার করে ওইদিন সন্ধায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেয়া হয়।
এদিকে শুক্রবার রাতেই ধর্ষনের শিকার শিশুর মা সুফিয়া বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন-২০০০(সংশোধনী-৩) এর ৯(১)তৎসহ ৩২৫ দঃবিধিতে মামলা দায়ের করেন। মামলা নং ০৫।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, শিশু কন্যা ধর্ষনের মামলা গ্রহনের পর পরেই রাতেই অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশু কন্যা টির ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশু কন্যাটি রংপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।



