রংপুরে মহানগর বিএনপি’র বিক্ষোভ অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

রংপুরে মহানগর বিএনপি’র বিক্ষোভ অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার ॥ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিবর্ষণ, হামলা, গণ-গ্রেফতার এবং পুলিশের গুলিতে পল্লবী থানার ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা মকবুল হোসেন নিহতের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে মূল ফটকের সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানে মহানগর বিএনপি’র সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র অন্যতম সদস্য সাজু মিয়া, আব্দুস সালাম, প্রভাষক শাহীন, মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, কৃষকদলের সদস্য সচিব ফিরোজ, জাসাসের সদস্য সচিব রাশেদ রানা রাসু সহ প্রমুখ।