রংপুরে সেবকের কম্বল বিতরণ

Editor

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২

রংপুরে সেবকের কম্বল বিতরণ

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া ও ভেলুপাড়া গ্রামের ১৩০ জন মানুষকে কম্বল দিয়েছে সামাজিক সংগঠন সেবক। আজ শুক্রবার বিকাল ৪টার দিকে ভূতছাড়া মাঝাপাড়া গ্রামের মো. বেলাল হোসেন বকুলের বাড়ির উঠানে বিতরণ করা হয়। এর উদ্বোধন করেন সেবকের প্রধান সমন্বয়ক কাওছার আহমেদ।

তিনি বলেন, সেবক ২০১৬ সাল থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন, ব্লাডগ্রুপিং, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচি পালন করছে। এছাড়া সাবেক সভাপতি খালিদ সাইফুল্লাহ্ তার বক্তব্যে বলেন, উত্তরের শৈত্যপ্রবাহে নিঃস্ব ও অসহায় মানুষেরা মানবেতর জীবনযাপন করে। তাদের জন্যই আমাদের ধারাবাহিক এই প্রচেষ্টা। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা. আহমেদ ফরহাদ, রাফিউল ইসলাম, জাকিউল, আকতার, মুসা, নেওয়াজ, রাফি, শুভ, রাজু প্রমুখ।