রংপুর মেট্রোপলিটন চেম্বারের আয়োজনে সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বার্ষিক সাধারণ সভা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৈশভোজের আয়োজন করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে আলোচনায় চেম্বার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো: রেজাউল ইসলাম মিলন এর সভাপতিত্বে এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলিম মাহমুদ, পুলিশ কমিশনার নূরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. আনোয়ারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া ইসলাম পিন্টু, ভাইস প্রেসিডেন্ট আলী আহমেদ চান্দুসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে সিনিয়র সাংবাদিক মেরিনা লাভলী ও উপস্থাপক মাহবুবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বিশিষ্ট কণ্ঠশিল্পী রনজিত কুমার, বাবুসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন। সবশেষে সকল আমন্ত্রিত অতিথি ও সুভাকাঙ্খিদের নিয়ে নৈশভোজ অনুষ্ঠিত হয়।
এর আগে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় চেম্বারের প্রেসিডেন্ট বছরের আয়-ব্যয় উপস্থাপন করাসহ আগামী অর্থ বছরের বাজের পেশ করেন।



