লেখক সংসদ রংপুরের উদ্যোগে বৃক্ষরোপণ
লেখক সংসদ রংপুর এর ৮০২ তম আসরও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সংগঠনের সহ সভাপতি কবি খালেকুজ্জামানের বাড়ি নগরীর কাপুরিয়া সড়ক মাহিগঞ্জে সকাল ১১ টায় লেখক সংসদ রংপুরের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে এবং সাংবাদিক চঞ্চল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে কোরআন তেলোয়াত করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএফ ফাত্তাহ।
কবিতা পাঠ করেন সংগঠনের লেখক খালিকুজ্জামান, এহসানুল কবীর, এস এম আব্দুর রহিম, ব্যাংকার অহিদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন আহসান হাবিব রবু মোঃ চান মিয়া, মোঃ ওমর ফারুক, কামরুল হাসান প্রমুখ। ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশ করেন সেলিনা আক্তার লিপি, মো আব্দুস ছালাম মিয়া।
আসর শেষে কাপরিয়া পট্টি সড়কের পাশে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপনের সহযোগিতা করে দুঃস্ত উন্নয়ন সংস্থা (ডাস)।



