সাংবাদিক ও ছড়াকার মানিক সরকার মানিক আর নেই

Editor

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩

সাংবাদিক ও ছড়াকার মানিক সরকার মানিক আর নেই

জেলা প্রতিনিধি, রংপুর॥ রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক, ছড়াকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক সরকার মানিক(৫৬) আর নেই।
মঙ্গলবার(৩ জানুয়ারী) ভোর সোয়া ছয়টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।
রংপুরের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ২টায় তাঁর মরদেহ রংপুর প্রেসক্লাব চত্বরে রাখা হবে। পরে বিকাল ৩টায় তাঁর অন্তষ্টিক্রিয়া রংপুর দখিগঞ্জ শ্মশানে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে রংপুর সিটি প্রেসক্লাব, প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, রিপোর্টাস ইউনিটি, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, ছড়া সংসদ রংপুর, অভিযাত্রিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।
মানিক সরকার মানিক অধুনালুপ্ত দৈনিক রূপালীর রংপুর জেলা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ ও কালের কণ্ঠ’র সাবেক স্টাফ রিপোর্টার, সময় টিভির সাবেক রংপুর ব্যুরো প্রধান ছিলেন।

এছাড়াও তিনি রংপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, ঘাতক দালাল নির্মূল কমিটি রংপুর জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সদস্যসহ সাহিত্য সংস্কৃতি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।