স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের মনোনয়ন ফরম জমা দিলেন প্রয়াত ঝন্টুর বোন

Editor

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২

স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের মনোনয়ন ফরম জমা দিলেন প্রয়াত ঝন্টুর বোন

স্টাফ রিপোর্টার॥ রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। গতকাল সোমবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের রিটার্ণিং কর্মকর্তা আব্দুল বাতের কাছে মিলনের এ মনোনয়নপত্র জমা দেন প্রয়াত রসিক প্রথম মেয়র স্বরফুদ্দিন আহমেদ ঝন্টুর বোন পেরিন আফরোজ বেবি। মনোনয়ন পত্র জমা দিয়ে নগরবাসীর কাছে প্রয়াত সরফুদ্দিন ঝন্টুর পরিবারের পক্ষ থেকে জামাতা লতিফুর রহমান মিলনকে ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন লতিফুর রহমান মিলনের নির্বাচন সমন্বয়কারী ফয়জুল কবীর লিটন, রংপুর জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম আসিফসহ অন্যান্য কর্মী সমর্থকও শুভাকাঙ্খি।