বছরের শেষ দিনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সিটি প্রেসক্লাব রংপুর
.
ইংরেজি বছরের শেষ দিনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সিটি প্রেসক্লাব, রংপুর। শনিবার(৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লাবের নিজস্ব কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট সাংবাদিক ক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, আ. রাজ্জাক ও রেজাউল করিমকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন, শিবরাম ফ্রেন্ডস প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাকির আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক। শুভেচ্ছা বক্তব্য দেন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বিশিষ্ট কবি তৈয়বুর রহমান বাবু, সংগীত শিল্পী অন্তর রহমান, মেহেদুল কবির প্রমুখ।
অনুষ্ঠান শেষে সবাই ক্লাবের আয়োজনে নৈশভোজে অংশ নেন।



