ভোটে জামানত হারালেও আবারো কেন্দ্রীয় পদ পেয়েছেন ডালিয়া
জেলা প্রতিনিধি, রংপুর॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ব্যবধানে হেরে জামানত হারালেও আবারো কেন্দ্রীয় পদ পেয়েছেন আওয়ামীলীগ মনোনিত পরাজিত মেয়র প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
রোববার(১ জানুয়ারী) ঘোষিত আওয়ামীলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে ২য় বারের মতো সদস্য হয়েছেন তিনি।
সদ্য বিলুপ্ত কমিটিতেও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সদস্য ছিলেন।
হোসনে আরা লুৎফা ডালিয়া এর আগে সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন। তিনি রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের সাবেক পিপিসহ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। ডালিয়া বর্তমানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি পদে রয়েছেন। এছাড়াও তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের প্রধান উপদেষ্টাসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
এদিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীর জামানত হারানোর ঘটনায় দলীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেয়া হয়েছে জেলা ও মহানগর কমিটি। সেই সাথে দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটিতে জেলা আওয়ামীলীগে এ কে এম ছায়াদত হোসেন বকুল কে আহবায়ক ও অধ্যাপক মাজেদ আলী বাবুলকে যুগ্ম আহবায়ক এবং মহানগর আওয়ামীলীগে ডাঃ দেলোয়ার হোসেন কে আহবায়ক ও আবুল কাশেমকে যুগ্ম আহবায়ক করা হয়।
রেজাউল করিম জীবন, রংপুর
০১৭২২৮৮২৭৭০



