রংপুর জেলা ও মহানগর আ’লীগের নতুন নেতৃবৃন্দকে এ্যাড. রাজুর অভিনন্দন
রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত নতুন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাড. রেজাউল করিম রাজু। বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন তিনি।
সোমবার (২ জানুয়ারি) সকালে বার্তায় জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাভলুকে এ অভিনন্দন বার্তা জানান তিনি।
রেজাউল করিম রাজু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত।জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত আহ্বায়ক ছায়াদাৎ হোসেন বকুল ও যুগ্ন আহ্বায়ক মাজেদ আলী বাবুলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের সব আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।



