রংপুরে মিথ্যা যৌতুক মামলা থেকে আসামীকে অব্যাহতি প্রদান রংপুর

Editor

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

রংপুরে মিথ্যা যৌতুক মামলা থেকে আসামীকে অব্যাহতি প্রদান রংপুর

জেলা প্রতিনিধি॥ রংপুরে মিথ্যা যৌতুকের জন্য মারপিট করে হত্যার চেষ্টা ও সহায়তা করার মামলা থেকে আসামীকে অব্যাহতি প্রদান করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ আদালত। রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ আদালতের বিচারক মোঃ মোস্তফা কামাল এ রায় প্রদান করেন।

রোববার (৮ জানুয়ারী) দুপুরে মামলার বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীর কাছে রায় উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাড. খন্দকার রফিক হাসনাইন।

তিনি জানান, গত বছরের ২৭ মে নগরীর নিউ শালবন এলাকার মোজাহেদ হোসেনের কন্যা মোছাঃ মায়িশা মোজাহিদ তন্নী হারাগাছ এলাকার মতিউল ইসলাম সুমন, মাহমুদার রহমান, শাহেদা বেগমকে আসামী করে রংপুর মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেন। মামলায় পুলিশ তদন্তের রিপোর্ট জমা দিলে আদালত বিষয়টি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব প্রদান করে। পিবিআই পুরো ঘটনা তদন্ত করে রির্পোট প্রদান করলে আদালত দুটি আইনপ্রয়োগকারী সংস্থার রির্পোট পর্যালোচনা করে ঘটনার সত্যতা পাননি। ফলে মামলা থেকে আসামীদের খালাস দেয়া হয়।

আসামী পক্ষের আইনজীবী এ্যাড. গাদেকুল আলম শামীম জানান, এই রায়ে সত্যের জয় হয়েছে। আমরা সন্তোষ্ট ন্যায়বিচার পেয়ে। অহেতুক হয়রানি করতে আমার মক্কেলকে এধরণের মামলায় জড়ানো হয়েছি। অযাচিত এরকম মামলা করে হয়রানি করায় আমরা পাল্টা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।