বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রংপুরে বিএনপির বিক্ষোভ

Editor

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রংপুরে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, রংপুর॥ বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে রংপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মহানগর বিএনপি।

সোমবার(১৬ জানুয়ারী) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পুলিশের ব্যারিকেডের মধ্য দিয়েই বিক্ষোভ মিছিলটি ঘুরে এসে দলীয় অফিসের সামনে সমাবেশ করে।

সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপিরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎসহ সব জিনিসের দাম বাড়িয়ে অবৈধ সরকার প্রমাণ করেছে তারা জনগণের সরকার নয়। এ সরকার প্রতিনিয়ত নিজেদের লাভের অংশ জিইয়ে রাখতে নিত্যপন্যের দাম বাড়াচ্ছে। সেই ধারাবাহিকতায় তারা বিদ্যুৎ এর দাম বাড়িয়েছে। দাম বাড়ানোর  তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীকে পদত্যাগ এবং তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বক্তারা।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।