মিঠাপুকুরে ছাত্রনেতা সিয়ামের উদ্যোগে কৃষকের ধান কেটে মাড়াই

Editor

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩

মিঠাপুকুরে ছাত্রনেতা সিয়ামের উদ্যোগে কৃষকের ধান কেটে মাড়াই

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মিঠাপুকুর উপজেলার এক কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রনেতা মোস্তাকিম বিল্লাহ সিয়াম।

সোমবার (১৫ই মে) মিঠাপুকুর উপজেলার ১৪নং দূর্গাপুর ইউনিয়নের এক কৃষক জাহিদুর ইসলামের জমির ধান কেটে ও মাড়াই করে দেয়া হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও উপজেলা আওয়ামীলীগ নেতা ইলিয়াস আলী।

এসময় কৃষক জাহিদুর রহমান ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ধানগুলো কাটাতে ও মাড়াই করতে আমার বেশকিছু টাকা খরচ হতো শ্রমিকের মজুরি দিতে। কিন্তু ছাত্রলীগ বিনামূল্যে ধান কেটে ও মাড়াই করে দেয়াতে আমার অনেক উপকার হলো। ”

এবিষয়ে ছাত্রনেতা মোস্তাকিম বিল্লাহ সিয়াম বলেন, “অনেক কৃষকের কাছে শ্রমিকের মজুরি দিয়ে ধান কেটে নেয়াটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বিনামূল্যে ধান কেটে দিচ্ছি। যার ফলে কৃষকদেরও উপকার হচ্ছে আমাদেরও ভালো লাগছে এবং আমরা একটি হটলাইন নাম্বার চালু করেছি যেখানে ফোন দিয়ে জানালে আমরা যেয়ে ধান কেটে দিয়ে আসবো”

এছাড়াও উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগ নেতা রোমান, আতাউর, সৈকত, মেহেদী, লিখনসহ অনেকে।