সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের উদ্বোধন
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সমবায়ীদের নিজস্ব অর্থায়নে রংপুর নগরীতে নির্মানাধীন ১১ তলা বিশিষ্ট সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের উদ্বোধন হয়েছে। যা উদাহারণ সৃষ্টি করেছে দেশের সমবায়ীদের মধ্যে।
রোববার বিকেলে অনানুষ্ঠানিকভাবে ফিতা কেটে সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের উদ্বোধন করেন রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
উদ্বোধন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান মাষ্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স নির্মাণে সহযোগীতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তুষার কান্তি মন্ডল বলেন, মাকের্ট নির্মাণ নিয়ে অনেক জটিলতা তৈরী হয়েছিলো, সব সমাধান হলেও কিছু সমস্যা রয়েছে যা অচিরেই সমাধান করে ১১ তলা নির্মাণ সম্পন্ন করা হবে। এজন্য রংপুরবাসীর কাছে সহযোগিতা চেয়েছে তিনি।
এসময় উপস্থিত ছিলেন রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম, পরিচালক কৃষ্ণ রঞ্জন বর্মন স্বাধীন, পরিচালক আমিনুর রহমান, সহ-সভাপতি মেহেদী হাসান জাহাঙ্গীর, পরিচালক ও উপজেলা সমবায় অফিসার মাসুদ রানা, পরিচালক বিনয় কৃষ্ণ মন্ডল, পরিদর্শক ও পরিচালক নুরে আলম সিদ্দিকী, পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিয়া, ব্যাংকের সাবেক সহ-সভাপতি সারোয়ার মুকুল। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নির্মানাধীন মার্কেটের ঠিকাদার খাইরুল কবির রানা।
নির্মানাধীন ১১ তলা বিশিষ্ট সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের এখন পর্যন্ত নির্মাণ সম্পন্ন ৬ তলার। এতে ব্যয় হয়েছে ২৯ কোটি টাকা। প্রত্যেকটি ফ্লোরে ৫৫ টি করে দোকানঘর রয়েছে। সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের নির্মাণ কাজ ২০১৪ সালে শুরু হলেও মামলা জটিলতায় বন্ধ থেকে পরবর্তিতে আবারো ২০১৯ সালে কাজ শুরু হয়, যা এখনও চলমান রয়েছে।



