টুকুরিয়া ইউনিয়নে ১০ বছরের শিশুকে ধর্ষণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ÷উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথ পুর গ্রামের কুদ্দুস মন্ডলের পুত্র মমিন মিয়া {৫৫} আকলিমা(ছদ্ধনাম) (১০) বছরের এক শিশুকে ধর্ষন করেছে মর্মে অভিযোগ উঠেছে । যানা গেছে পার্শবর্তি বাড়ির আকলিমা আজ ২৪ জুলাই সমবার ধর্ষক মমিনের বাড়িতে সকাল নয় ঘটিকার সময় খেলতে যায় ।তখন বাড়িতে কোন লোকজন ছিল না ।এই সুযোগে ধর্ষক আকলিমাকে রুমাল দিয়ে মুখ চেপে ধরে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে। এ সময় পার্শবর্তি বাড়ির লোকজন দেখে ফেলে চিৎকার শুরু করে। তখন লোকজন এসে ধর্ষক মমিনকে আটকে রেখে থানায় সংবাদ দিলে পুলিশ ধর্ষক মমিনকে থানায় নিয়ে আসে ।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি ।প্রভাবশালী একটি মহল ধর্ষনের মামলা না করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশ অফিসার প্রদীপ কুমার বলেন ধর্ষন করা হয়নি ধর্ষনের চেষ্টা করা হয়েছিল ।ওরা দুজন দাদা নাতনি । মামলা প্রক্রিয়াধীন।



