প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিজানুর রহমান মায়ার উদ্যোগে আনন্দ মিছিল

Editor

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৩
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিজানুর রহমান মায়ার উদ্যোগে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২ রা আগষ্ট রংপুরে আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জনসমাবেশে। এ উপলক্ষে আওয়ামী যুবলীগ নেতা মিজানুর রহমান মায়া’র উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। গতকাল বিকেলে নগরীর জেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়। পরে মিছিল নিয়ে মিজানুর রহমান মায়া শিল্পকলা একাডেমী হলরুমে আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভায় যোগদেন। পরে বর্ধিত সভা শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়। সেই মিছিলে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সাথে মিজানুর রহমান মায়াসহ রংপুর জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।