রংপুর সিটি কর্পোরেশন আওয়ামী কাউন্সিলর পরিষদ গঠন
নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি কর্পোরেশনে ৩য় মেয়াদে নির্বাচিত আওয়ামী সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের নিয়ে আওয়ামী কাউন্সিলর পরিষদ গঠন করা হয়। শনিবার রংপুরের স্থানীয় একটি মোটেলে আওয়ামী সমর্থিত কাউন্সিলরদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে এ পরিষদ গঠন করা হয়।
সর্বসম্মতিতে রংপুর সিটি কর্পোরেশনের আওয়ামী কাউন্সিলর পরিষদের প্রধান উপদেষ্টা প্যানেল মেয়র, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম ও ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতাকে উপদেষ্টা করে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারাকে সভাপতি ও ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শেখ শাহাদত হোসেনকে সাধারণ সম্পাদক করে এই পরিষদ গঠন করা হয়।
পরিষদের অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, সহ-সভাপতি রফিকুল আলম, শাহাজাদা আরমান শাহাজাদা, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও দিলারা বেগম, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার মির্জা ও সাজমিন রহমান শিউলি, কোষাধ্যক্ষ জাহেদা আনোয়ারী লাকী, সদস্য শাহাদৎ হোসেন, ঝর্ণা বেগম, মোসলেমা খাতুন, মোসলেমা বেগম মেরী, আব্দুল গোফ্ফার, মনোয়ারা সুলতানা মলি, হাছনা বানু, মিলন, জাকারিয়া শিপলু ও ফজলে এলাহী ফুলু।



