কাউনিয়ায় ২৬ কেজি গাঁজা সহ আটক ১

Editor

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৩
কাউনিয়ায় ২৬ কেজি গাঁজা সহ আটক ১
মো:সাইফুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে লালমনিরহাট হাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আনাস পরিবহন বাসে তল্লাশী চালিয়ে চটের বস্তার ভিতরে লুকিয়ে রাখা ২৬কেজি গাঁজা সহ এক মাদক কারবারীকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার (৭ অক্টোবর) রাতে গোপন সুত্রে খবর পেয়ে কাউনিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ এর নির্দেশে এস আই ওসমান গনি,এস আই রাসেল পারভেজ এবং এস আই আশিক ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিজলের ঘুন্টি নামক এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে ওঁৎ পেতে থাকেন এবং ঠিক সময়ে বাসটি আটক করে তল্লাশী চালিয়ে ২৬ কেজি গাঁজা মাদক কারবারী ফরহাদুল কে আটক করেন। আটককৃতরা ফরহাদুল ইসলাম (৩০)লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার গুটির গোর গ্রামের মৃত, সেকেন্দার আলীর পুত্র।
কাউনিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর ব্যবস্হা করা হচ্ছে।