রংপুরে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা বিষয়ে কর্মশালা

Editor

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩

রংপুরে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা বিষয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আওতায় “অধিকার এখানে এখনই (RHRN2) প্রকল্প কর্তৃক আয়োজিত কিশোর কিশোরী ও যুবদের জন্য যৌন শিক্ষা ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করে যুব বান্ধব যৌন প্রজনন সেবায় সবার প্রবেশাধিকার নিশ্চিত করার প্রকল্পের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কাজের ধারাবাহিকায় জেন্ডার বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন সামাজিক অর্ন্তভুক্তিকরনে এবং কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা নিশ্চিতকরনে ধর্মীয় নেতার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার (৩আগস্ট) সকালে রংপুর নগরীর দর্শনা মোড়স্থ ব্র্যাক অফিসের হলরুমে আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নাইম হাসান খান। সম্বনিত যৌন শিক্ষা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এরিয়া কোঅর্ডিনেটর, আরএইচআরএন-২ মাধুরী সুত্রধর।

ব্র্যাক জেলা স্বন্ময়কারী একেএম জাহিদুল ইসলাম,স্বর্ণ নারী এসোসিয়েশনের সভাপতি মঞ্জু শ্রী শাহা, ডিস্টিক ইয়ুথ মবিলেইজার সোলেমান মিয়া, ঢাকা আহ ছানিয়া মিশন রংপুরের সাব ডিআইসি ইনচার্জ শাহবুল ইসলাম।

ন্যায় অধিকার টেন্ডার সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রাবন। তিনি বলেন, ২৫ জন সদসকে কর্মস্থলে ফেরানো হয়েছে। ১৫০ সদস্যকে প্রশিক্ষন দেয়া হয়েছে। বিক্ষাবৃত্তি বাদ দিয়ে এখন অনেককে কর্মমুখি হওয়ার চিন্তা আছে।
এসময় ব্র্যাকের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধিসহ আরএইচআরএন-২ এর ইয়্যুথ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রকল্পর পরিচিতি ও বিভিন্ন সংস্থার থেকে আসা নেতাদের সাথে উদ্দেশ্য ও বিভিন্ন ট্রানজেন্ডার সময়ে সংক্ষিপ্ত আলোচনা এরপর পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে কর্মশালা শুরু হয়।