কাউনিয়ায় চায়না দুয়ারীর ফাঁদে সংকটে দেশীয় মাছ, দেড় লাখ টাকার জাল জব্দ

Editor

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

কাউনিয়ায় চায়না দুয়ারীর ফাঁদে সংকটে দেশীয় মাছ, দেড় লাখ টাকার জাল জব্দ

মো:সাইফুল ইসলাম, কাউনিয়া রংপুর প্রতিনিধি :রংপুরের কাউনিয়ায় জলাশয় থেকে নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপীডাঙ্গা আরাজি হরিশ্বর মৌলভীবাজার এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নদী নালা, খাল, বিল ও জলাশয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে।বিশেষ করে নিষিদ্ধ রিং জাল ব্যবহারে মাছের প্রজনন ক্ষতিগ্রস্থ হচ্ছে। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে অভিযানের সিদ্ধান্ত নেয় উপজেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেড মহিদুল হকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ৩১টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল তিস্তা রেল সেতুর নিচে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার, ক্ষেত্র সহকারী আশরাফুল আলম,ইউপি সদস্য আনোয়ার হোসেন আ এস আই জোবেদ আলী সহ একদল থানা পুলিশ।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার জানান, এসব জাল মাছের জন্য খুবই ক্ষতিকর। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রিং ও কারেন্ট জাল সহ সকল ক্ষতিকর জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।