সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত তোজাম্মেল হোসেন পেয়ারার স্মরণে দোয়া মাহফিল

Editor

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ৩, ২০২৫
সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত তোজাম্মেল হোসেন পেয়ারার স্মরণে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: নজরুল চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত তোজাম্মেল হোসেন পেয়ারার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে এ স্মরণ সভা রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত তোজাম্মেল হোসেন পেয়ারার বর্ণাঢ্য কর্মময় ও সাংগঠনিক জীবনের স্মৃতিচারণ করেন রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ মফিজুল ইসলাম মান্টু, ফখরুল আনাম বেঞ্জু, মাজেদুর রহমান ঝন্টু, মিলন ভট্রাচার্য, তমাল কান্তি লাহরি ও প্রয়াতের বড়ছেলে, দৈনিক গণআলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সেরাফুল হোসেন হিমেল। সভাপতিত্ব করেন রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খ ম আলী সম্রাট ও সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোকসুদার রহমান মুকুল। স্মৃতিচারণ শেষে প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সদস্য ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।