নবাগত ডিসির সাথে মেট্রো চেম্বারের শুভেচ্ছা বিনিময়
জেলা প্রতিনিধি, রংপুর॥ রংপুরের নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন, সাব্বির আহমেদ, মোঃ নুরুল ইসলাম পটু, মোঃ আতিক উল্লাহ, মোঃ আখতারুজ্জামান মওলা ও মোঃ রুবায়েত হোসেন খান।



