পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Editor

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২
পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
সরকার বেলায়েত: আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্ব প্রতিপাদ্য ধারণ করে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দিবসটি পালন করা হয় ।দিবসটি পালনে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হকের সন্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় ।আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সদস্য সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম পাশা,শিক্ষক ইদ্রিস আলী, বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, ভীমশহর শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্যাহেল গালিব,পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রওশন আকতার, পীরগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মারুফা ইয়াসমিন প্রমুখ ।
বক্তারা সমাজের প্রতিটি সেক্টরে ও রন্ধে রন্ধে যে দুর্নীতি ঢুকে পড়েছে তা থেকে পরিত্রাণের জন্য সকল মহলকেই এগিয়ে এসে সচেতন হতে আহ্বান জানান ।