কাউনিয়ায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
মোঃ সাইফুল ইসলাম, কাউনিয়া রংপুর: “সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবসে ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কাউনিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শুক্রবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পালিত হয়। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়মে মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেল নির্বাহী অফিসার তাহমিনা তারিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সোহেল আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল,জয়ীতা মনোয়ারা বেগম, মালতিরানী রুম প্রমুখ। আলোচনা শেষে অতিথি বৃন্দ ৪ জন সফল জয়িতার হাতে সাটিফিকেট ও ক্রেস্ট তুলেদেন।
Enter
Write to Sha Alom Mia



