পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত
সরকার বেলায়েত: “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্য ধারণ করে আজ ৯ ডিসেম্বর শুক্রবার পীরগঞ্জ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে ।দিবসটি পালনে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী পাঁচ জন নারী জয়িতা কে সন্মধনা দেওয়া হয়েছে । সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ ।এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ । এরপর সমাজে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী পাঁচ জন নারী জয়িতা কে সন্মধনা দেওয়া হয় ।



