৫বছরে উন্নয়নের ধারাকে রুটলেভেলে নিয়ে গিয়েছি……মোস্তফা
জেলা প্রতিনিধি, রংপুরঃ
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কারপ্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, এটা একটা নতুন সিটি কর্পোরেশন। বিগত সময়ে তো কিছুই হয়নি। আমার ৫বছরে অনেকটা উন্নয়নের ধারাকে রুটলেভেলে নিয়ে গিয়েছি। এজন্য বর্ধিত ওয়ার্ডগুলোতে এখন পর্যন্ত ট্যাক্স ধরা হয়নি। সিটি এলাকায় একটা হোল্ডিং কর আছে, এখন পর্যন্ত বর্ধিত এলাকাগুলোতে হোল্ডিং কর আদায় করা হয়নি। কারণ হলো নাগারিক সেবাটা রুটলেভেল পর্যন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা করের বোঝাটা কারো উপর চাপায় দিতে পারিনা। যদি নাগরিক সুবিধা রুট লেভেলে পৌছানোর পর আমরা তাদের ট্যাক্স ধরবো। সামান্য ট্যাক্স দিয়ে সিটি কর্পোরেশন চলছে। খারাপ চলেনি।
শুক্রবার(২৩ ডিসেম্বর) রাত ৮ টায় পান্ডারদিঘি এলাকায় উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
মোস্তফা বলেন, আসলে ৪টি সেবা রংপুর সিটি কর্পোরেশন দেয়। একটা হলো রাস্তা, যোগাযোগ ভালো রাখার জন্য। জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেস ব্যবস্থা চালু থাকবে। স্টীক লাইট থাকবে এবং পরিস্কার পরিচ্ছন্নতা। এই ৪টি
কাজ নিয়মিত সিটি কর্পোরেশনের হয়। এই কাজগুলোর পাশাপাশি আমরা স্বাস্থ্য সেবাটাও নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের ৪টা স্যাটেলাইট ক্লিনিক আছে, এটা অপ্রতুল। এই ক্লিানিকের সংখ্যা যদি প্রতিটি ওয়ার্ডে একটা করে করতে
পারি, তাহলে প্রাথমিক পর্যায়ে নগরবাসি স্বাস্থ্য সেবাটা পেতে পারে। পর্যায়ক্রমে এগুতে হবে। আমি চাই যে পরিকল্পিত ভাবে উন্নয়ন কাজগুলো পরিচালিত হোক।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায় এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক এ্যাড. সৈয়দ ফারুক আলমসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



