নাচ গান-উৎসব মূখর পরিবেশে জাপা মেয়র প্রার্থী মোস্তফার গণসংযোগ
জেলা প্রতিনিধি, রংপুর॥ নেতা-কর্মী ও সমর্থকদের নাচ গান এবং উৎসব মুখর পরিবেশের মধ্যেদিয়ে শেষ হয়েছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারণা।
রোববার(২৫ ডিসেম্বর) নগরীর স্টেশন রোডস্থ বাটার গলি, চাউলামোদ, তালতলা রোড, হাড়িপট্টি রোড, পায়রা চত্ত্বর, জিএল রায় রোড ও সেন্ট্রাল রোড এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং লাঙ্গল মার্কয় ভোট প্রার্থণা করেন তিনি।
গণসংযোগে “সাদা সাদা কালা কালা-মোস্তফা ভাই অনেক ভালা, আমরা সবাই তাহার পাগলা, তোমরা জানো কি” জাপা সমর্থক তাইফুল ইসলামের কন্ঠে লাঙ্গল মার্কার এমন একটি গানের তালে তালে মূখরিত হয়ে উঠে গণসংযোগের সময়গুলো। জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থকরা নাচ গানের তালে তালে উৎসব মূখর পরিবেশে ভোট চেয়ে ভোটারদের আকৃষ্ট করেন। ভোটারদের ব্যাপক উচ্ছ্বাস আর কর্মীদের উল্লাসের মধ্যদিয়ে শেষ হয় জাতীয় পার্টির লাঙ্গল মার্কার মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার দিনের আনুষ্ঠানিক গণসংযোগ কার্যক্রম। পরে সন্ধ্যায় নগরীর সিটি বাজার চত্ত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাপার সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক এ্যাড. সৈয়দ ফারুক আলম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



