উন্নয়নের নামে দেশের বড় প্রকল্প জনগণের কোন কাজে আসছে না………….. রংপুরে জোনায়েদ সাকি
সরকার টিকে আছে কতিপয় গোষ্ঠির উপরে। এ সরকারের কোন জবাবদিহিতা না থাকায় উন্নয়নের নামে বড় বড় প্রকল্প হলেও তা জনগণের কোন কাজে আসছে না, বরং দুণীতি বাড়ছে, সরকারের মদতে দেশের বাইরে টাকা পাচার করছেন এক শ্রেণির লোপাটকারী। লোপাটকারীদের লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে সরকার। লোপাটকারীরাও নানা ফন্দি আঁটে সরকারকে টিকিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শনিবার(১৮ মার্চ) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোড ঈদগাও মাঠে দুই দিন ব্যাপী ১ম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জোনায়ে সাকি আরো বলেন, দেশের বিদ্যুৎ খাত আজকে একটি গোষ্ঠির পকে ভারি করছে। জনগণের কষ্টের কথা চিন্তা না করে, কয়েক দফায় বিদ্যুৎ এর দাম বাড়ানো হয়েছে, মাসে মাসে দাম বাড়বে বলে ঘোষণা করা হয়েছে। দুর্ণীতির মাধ্যমে বিদ্যুৎ এর উন্নয়ন করতে গিয়ে শুধুই কষ্ট বাড়ছে জনগণের। এই দায় সরকার না নিয়ে বরং জনগণের উপর চাপিয়ে দিচ্ছে।
সরকার কৃষিতে ভুর্তুকি দিচ্ছে কিন্তু সেই ভুর্তুকি কোন কাজে আসছে না। যারা উৎপাদনের সাথে জড়িত তাদের হাতে কিছু নাই। তারা উৎপাদন পণ্যের ভালো দাম পাচ্ছে না। ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খোলা হলে, সরকার নির্ধারিত মুল্যে বিক্রি করতে পারলে এরকম ক্ষতির মুখে পরতো না কৃষকরা। লুটেদারদের হাতে ক্ষমতা, যারা শুধু লুটপাটে ব্যস্ত। ফলে কৃষকরা উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। জনগণের টাকায় চলা সরকার কৃষকের উন্নয়নে ভুমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
কৃষক মজুর সংহতির আহবানে কৃষিমূল্য কমিশন গঠন, কৃষিপণ্যের লাভজনক দামসহ ১৭ দফা দাবীতে দুই দিন ব্যাপী ১ম কেন্দ্রীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটির আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া ও দীপক রায়, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ সহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাজার আহমেদ।



