উপজেলা নির্বাচন সকল প্রকার প্রভাবমুক্ত থাকবে . . . . .. . রংপুরে নির্বাচন কমিশনার

Editor

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪
উপজেলা নির্বাচন সকল প্রকার প্রভাবমুক্ত থাকবে . . . . .. . রংপুরে নির্বাচন কমিশনার
 উপজেলা নির্বাচন সকল প্রকার প্রভাবমুক্ত থাকবে। এ ক্ষেত্রে যত শক্তিশালী প্রার্থী হউক না কেন, কেউ নির্বাচনে আইনের বাইরে গেলে সাথে সাথেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কোন ছাড় নেই। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নির্বাচন কমিশনের আইনের বাইরে গেলে তাদেরও কোন ছাড় দেয়া হবে না জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
 
 রোববার (৩১ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, উপজেলা ভোটে যেহেতু দলীয় প্রতিক নাই, এজন্য প্রতিদ্বন্দিতা বাড়বে। ভোটের পরিবেশ ভালো থাকায়, ভোটার উপস্থিতিও বাড়বে। সেই সাথে বাড়বে দ্বন্দ।
এজন্য প্রশাসনের মাঝে সমন্বয় ও নিরপেক্ষতা দরকার। দৃঢ় সমন্বয়ের মধ্যদিয়ে প্রশাসনের আন্তরিকতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব। তিনি আরো বলেন, খারাপ নির্বাচন হলে গণতন্ত্র বিপন্ন হবে, তা আমরা চাই না। আমরা এ প্রজন্মের মাঝে ভালো নির্বাচন উপহার দিতে চাই। কোন ভাবে নির্বাচন কলুষিত হয় এ ধরনের কর্মকাণ্ড অতীতে মেনে নেওয়া হয়নি ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না।
রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এর সভাপতিত্বে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, জেলা প্রশাসক রংপুরের মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাহসিন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভায় রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।