রংপুরে পুলিশ কমিশনারের সাথে যুবদল-সেচ্ছাসেবকদল ও কৃষকদলের সৌজন্য সাক্ষাৎ
রংপুরে পুলিশ কমিশনারের সাথে যুবদল-সেচ্ছাসেবকদল ও কৃষকদলের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টারধ: রংপুর মেট্রোপলিটন পুলিশ এর নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রংপুর মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবকদল ও মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ।
আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ রংপুরের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি আহবান জানান। এছারা মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে যদি কেউ জড়িত থাকে, সে যে দলেরই হোকনা কেন, তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে আহবান জানান। পাশাপাশি বিনা অপরাধে ও মিথ্যা অভিযোগে কেউ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়েও প্রশাসনকে সজাগ থাকার জন্য নেতৃবৃন্দ বিশেষভাবে আহবান জানান।
পুলিশ কমিশনার আন্তরিকতার সাথে নেতৃবৃন্দের কথা শোনেন এবং প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন সুমন, মহানগর কৃষকদলের সভাপতি শাহ নেওয়াজ লাবু, কৃষকদল কেন্দ্রীয় সদস্য হাসান মিয়া প্রমুখ।















