রংপুরে নবাগত ডিসি’র সাথে রামবা’র সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার।। রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রংপুর মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (রামবা)’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। আজ সোমবার (২০ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় রংপুরের ব্যান্ড মিউজিক সহ সাংস্কৃতিক অঙ্গনের মানন্নোয়নসহ বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, রংপুর মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন(রামবা)’র সভাপতি মুহাম্মদ জহির আলম নয়ন, সাধারণ সম্পাদক রকি মাহবুবসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।


