কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ- সন্ত্রাস, মাদক, জুয়া নির্মুল ও সহিংসতা এড়ানো সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরর কাউনিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১২ জুন) উপজেলা পরিষদ সভা কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। সভায় বক্তব্য রাখেন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক সারোয়ার আলম মুকুল প্রমুখ। ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, মাদকসেবনকারী ও বিক্রয়কারী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক জুয়া ও যে কোন সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।