কাউনিয়ায় কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের প্রার্থীর লটারী অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২
কাউনিয়ায় কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের প্রার্থীর লটারী অনুষ্ঠিত
সাইফুল ইসলাম কাউনিয়া প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় বেকার যুবক যুবতীর কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের লটারীর মাধ্যমে প্রার্থী বাচাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকালে উপজেলা টিপু মুন্সী অডিটোরিয়াম হলরুমে প্রার্থী বাচাইয়ের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মর্কতা সোহেল আহম্মেদ, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, তথ্য আপা আখতার জাহান সাংবাদিক সাইফুল ইসলাম, জসিম সরকার প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ জানান উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ৪০ জনবেকার যুবক যুবতীর কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের জন্য ৪৫৪ জন আবদেন করেন, পরে লটারীর মধ্যমে ২০জন যুবক ও ২০জন যুব মহিলা নির্বাচিত করা হয়